1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

ঈশ্বরদীতে প্রায় ৮৬ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

কলিট তালুকদার, পাবনা:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২১৩ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে প্রায় ৮৬ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজশাহী বিভাগীয় উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাতে ঈশ্বরদীর মুলাডুলি রেলগেট এলাকায় অস্থায়ী মাদক বিরোধী চেকপোস্ট বসায়। রাত ১টার দিকে (ঢাকা মেট্রো-খ ১৩-২১৬৭) নম্বরের একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিলে প্রাইভেটকারটি সিগন্যাল অমান্য করে দাশুড়িয়ার দিকে দ্রতগতিতে পালিয়ে যাবার চেষ্টা করে। তাদের পিছু নেয় অধিদপ্তরের সদস্যরা। এক পর্যায়ে দাশুড়িয়া-নাটোর মহাসড়কের খান মঞ্জিলের সামনে একটি মাটিবাহী ড্রাম ট্রাকের সাথে সজোরে ধাক্কা মেরে গাড়ী থেকে দ্রত লাফিয়ে অজ্ঞাতনামা দুইজন লোক পালিয়ে যায়। পরে প্রাইভেটকারটিতে তল্লাশী করে তিনটি বস্তা থেকে প্রায় ৮৫কেজি ৯’শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজশাহী বিভাগীয় উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host