1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

ভাঙ্গুড়ায় প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত : পশু-পাখিতে ভরে ওঠে ষ্টল !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬২ সময় দর্শন

ভাঙ্গুড় প্রতিনিধি :
শনিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রাণি সম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়। প্রাণি সম্পদ অধিদপ্তরের ভাঙ্গুড়া কার্যালয় প্রাঙ্গণে এই প্রদর্শনীর আয়োজন করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোছা: রুমানা আকতার রোমি।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল। প্রদর্শনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মাশরুবা হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা-৩ এলাকার সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো: মকবুল হোসেন রাস্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে তাঁর পুত্র মেয়র গোলাম হাসনাইন রাসেল এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান প্রদর্শনীর উদ্বোধন করেন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু, সমাজ সেবা কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,সিনিয়র সহসভাপতি প্রভাষকগিয়াস উদ্দিন, সাংবাদিক আব্দুর রহিম,বিকাশ চন্দ,মিনু রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দিন ব্যাপী এই প্রদর্শনীতে বিশটি স্টল স্থাপন করা হয়। এতে উন্নত জাতের সব পশু-পাখি শোভা বর্দ্ধন করে। এলাকার কৃষকরা তাদের খামারের স্মার্ট পশু-পাখিগুলো প্রদর্শন করেন। একটি স্টলে একজন কৃষক ৭/৮ লক্ষ টাকা মুল্যের একটি ষাঁঢ় গরু প্রদর্শন করেন। দু’জন কৃষক উন্নত জাতের ছাগলের পাঠা প্রদর্শন করেন। এছাড়া অসংখ্য গবাদিপশু,হাঁস-মুরগী,কবুতর এই প্রদর্শনীতে জায়গা করে নেয়।


উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোছা: রুমানা আকতার রোমি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে উন্নত জাত ও অধিক উৎপাদনশীল পশু-পাখির লালন-পালন বৃদ্ধিতে খামারী ও কৃষকদের মাঝে উৎসাহদানের লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া সপ্তাহ ব্যাপী এর ইতিবাচক প্রচার-প্রচারণার জন্য বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ,মাঠ পর্যায়ের পশু চিকিৎসক,গবাদিপশুর খামারী প্রতিনিধি,সুশিল সমাজের প্রতিনিধি,রাজনীতিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host