1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় দু’লক্ষ টাকার মৎস্য শিকারের জাল ধ্বংস: ৫ হাজার টাকা অর্থদন্ড

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬০ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা:
বুধবার পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের নির্দেশে দু’লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী মৎস্য শিকারের জাল ধ্বংস করা হয়। ঘটনাটি উপজেলার নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামের।

ভাঙ্গুড়া থানার ওসি মো: রাশিদুল ইসলাম জানান,ঐ গ্রামের মাদাই হলদারের বিরুদ্ধে নিষিদ্ধ মৎস্য জাল তৈরি ও বাজারজাত করণের অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। তখন পুলিশ একটি বৃহদায়তনের জাল জব্দ করে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,জব্দকৃত জাল নিরাপদ স্থানে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে মাদাই হলদারকে পাঁচ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা ও থানা পুলিশের এসআই মো: জাহিদুল ইসলাম তাকে সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host