1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

ভাঙ্গুড়ায় গনপূর্ত বিভাগের শত কোটি টাকার সম্পত্তি অরক্ষিত ! বেদখল হচ্ছে জমি !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ সময় দর্শন
ভাঙ্গুড়া(পাবনা): ভাঙ্গুড়ায় গণপুর্ত বিভাগের জমি দখলের নিষেধাজ্ঞা দিয়ে টানানো সাইনবোর্ডের সাথেই অবৈধ ঘর নির্মাণ করা হয়েছে।

ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গনপূর্ত বিভাগের শত কোটি টাকার সম্পত্তি দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় প্রতিদিন বেখল হচ্ছে। জানা যায়,উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের পিছনে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের অধীন গনপূর্ত অধিদপ্তরের মালিকানায় ৩০ বিঘা জমি রয়েছে। যার আনুমানিক মূল্য ৯৯ কোটি টাকা।

বিভাগটি এখানে একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে এবং এখানে যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়ে দায়িত্ব শেষ করেছে। সম্পত্তি রক্ষণাবেক্ষনের জন্য সেখানে কাউকেই রাখা হয়নি। ফলে গণপুর্ত বিভাগের এই মূল্যবান সম্পত্তি দখল করে অনেকেই ঘর-বাড়ি,খামার কিংবা দোকান-পাট নির্মাণ করেছে।
১৯৭১ সালের যুদ্ধপরবর্তী সময়ে এখানে পিডবিøউডি’র ইটের ভাটা ছিল। ভাটা বন্ধ হয়ে যাওয়ার পরও কয়েক লাখ ইট এখানে সংরক্ষিত ছিল। ১৩/১৩ বছর আগে সে ইটগুলোও এখান থেকে গায়েব হয়ে গেছে। তখন থেকে জায়গা দখল প্রক্রিয়াও শুরু হয়।
গনপূর্ত বিভাগের সাইনবোর্ড সংলগ্ন একটি জায়গার উপর স্থানীয় এক ব্যক্তি সম্প্রতি গুড়া ভাঙ্গানোর কল স্থাপনের জন্য ঘর নির্মাণ করেছে। একটি স্থানে গরুর খামার ও কলার বাগান তৈরি করা হয়েছে। অন্যান্য পাশেও জায়গা দখল করে অস্তত ২৫টি ঘর-বাড়ি নির্মাণ করা হয়েছে। পিডব্লিউডি’র((পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট) পাবনা অফিসের সাথে যোগাযোগ করেই এসব জায়গা দখল করা হয়েছে বলে অভিযোগ শোনা যাচ্ছে।

গনপূর্ত বিভাগ পাবনা সর্কেলের সহকারী প্রকৌশলী ও ভাঙ্গুড়া উপজেলার ঐ সম্পত্তির তত্তাবধানকারী কর্মকর্তা মেহেদী হাসান এমন অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় কাউকেই কোনো জায়গা লীজ দেওয়া হয়নি। তবে যারা জবর দখল করেছে তাদের তালিকা আমাদের অফিসে রয়েছে। ওখানে সরকারের সমন্বিত পরিকল্পনার আওতায় ভবন নির্মাণের জন্য অপেক্ষা করা হচ্ছে। তাহলে সম্পত্তির অবৈধ দখল ঠেকাতে এতদিন কার্যকরি পদক্ষেপ দেওয়া হয়নি কেন এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।


গনপূর্ত বিভাগের পাবনা সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল রহমান বলেন,সম্পত্তি জরিপ ও সীমানা নির্ধারনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে ভাঙ্গুড়া উপজেলা ভুমি অফিসে আবেদন করা হয়েছে। এরপর অবৈধ দখল উচ্ছেদ ও সীমানায় কাঁটা তারের বেড়া নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি)বিপাশা হোসাইন জানান গণপুর্ত বিভাগের জমি জরিপ সংক্রান্ত কোনো আবেদন রবিবার(১১ সেপ্টেম্বর) পর্যন্ত তার অফিসে পৌঁছেনি।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন,সরকারি সম্পত্তি রক্ষায় গনপূর্ত বিভাগের বিধি সম্মত যে কোনো উদ্যোগের তাৎক্ষণিক সহায়তা প্রদানে প্রশাসন প্রস্তুত রয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host