1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

চাটমোহরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা,আটক ১

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৪ সময় দর্শন

পাবনার চাটমোহরে হাফিজুর রহমান (৩২) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত রমজান আলী ফকিরকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্লুইসগেট এলাকায় এ ঘটনাটি ঘটে।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করেছেন।তবে পূর্ব বিরোধে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা।

নিহত হাফিজ ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। তিনি খৈল-ভুসির ব্যবসা করতেন। অভিযুক্ত রমজান আলী বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় হাফিজ স্থানীয় স্লুইসগেটের পাশের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় রমজান আলী তাকে ডেকে স্লুইসগেটের পাশে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। পরে স্থানীয় এলাকাবাসী রমজান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।

সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে অভিযুক্তকে আটক করা হয়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host