1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর বয়স ১০৭ বছর

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২২৪ সময় দর্শন

দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রের বয়স ১০৭ বছর। তার নাম অলি উল্লাহ রহমান তালহা। এমনই অবাক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। 

অলি উল্লাহ রহমান তালহা ১১৭ নং তারাকান্দি হুসাইনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তালহা উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের মো. ফজলুল হকের ছোট ছেলে।

শিক্ষার্থীর পিতা ফজলুল হক জানান, ২০১৫ সালের ৩০ জুলাই জন্মগ্রহণ করে তালহা। সে অনুযায়ী তার বর্তমান বয়স ৭ বছর ২৫ দিন। ইপিআই টিকাদান কার্ডেও জন্ম তারিখ লেখা আছে ৩০ জুলাই ২০১৫। কিন্তু জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সনদপত্র অনুযায়ী এখন তালহার বয়স হচ্ছে (৩০ জুলাই ১৯১৫) ১০৭ বছর ! অবিশ্বাস্য ভুলের এই ঘটনায় তার পরিবার ও এলাকাবাসী হতবাক।

স্কুলে ভর্তির জন্য ২০২০ সালের সেপ্টেম্বরে জন্ম নিবন্ধন সনদপত্র আনেন তালহার বাবা মো. ফজলুল হক। তারপর স্কুল করোনার জন্য বন্ধ থাকায় বাড়ির কাছের তারাকান্দি জামিয়া হুসাইনীয়া আসআদুল উলুম কওমী মাদরাসার ক্যাডেট শাখায় প্রথম শ্রেণিতে লেখাপড়া করছিল। তখন থেকেই আর কোনও কাজে ব্যবহার করা হয়নি জন্মসনদপত্রটি।

এ বছর প্রাথমিকের দ্বিতীয় শ্রেণিতে ভর্তি ও উপবৃত্তির টাকা পেতে আবেদন করতে গেলে তালহার বয়সের ঘটনাটি ধরা পড়ে বলে জানান তার বাবা ফজলুল হক।

ভুলের বিষয়টি সংশোধনের জন্য ইউনিয়ন পরিষদে গেলে বলা হয়, এটি দ্রুত সংশোধন করতে হলে আদালতে মামলা করার পরে সংশোধনের জন্য অনলাইনে ইউনিয়ন পরিষদে আবেদন করতে হবে। কিন্তু বয়স বেশি হওয়ায় অনলাইনে আবেদন নিচ্ছে না। বিষয়টি নিয়ে হতাশায় ভুগছে তালহার পরিবার।

ওই স্কুলের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্তদের ভুলের কারণে এরকম হয়েছে। এতে পরিবারটি  খুবই হয়রানিতে পড়েছে।

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সচিব শাহিন কবীর বলেন, আমার যোগদানের আগের ঘটনা এটি। তবে যেভাবেই হোক এটি কোনো ছোটখাটো ভুল নয়। সনদপত্র টাইপের ভুলে  হয়তো ঘটনাটি ঘটতে পারে। অতি দ্রুত বিষয়টি সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host