1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

ঈশ্বরদীতে গৃহবধূকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২০১ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিনা খানম নিলু ফরিদপুর গ্রামের মৃত রবিউল ইসলাম বাচ্চুর স্ত্রী।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রবিউল ইসলাম বাচ্চুর মৃত্যুর পর ওই বাড়িতে অনার্স পড়–য়া ছেলেকে নিয়ে থাকতেন শাহিনা খানম নিলু। দুপুর ১টার দিকে বাড়ির পাশের দুজন মহিলা নিলুর সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলে গলাকাটা অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহতের ছোট বোন নাছিমা খানম বলেন, বোনকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছি। হত্যাকান্ডে আমার ভগ্নিপতির (নিহতের স্বামী) আত্মীয়স্বজনরা জড়িত থাকতে পারে বলে ধারনা করছি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তদন্ত করার পর বিস্তারিত বলতে পারব। মরদেহ উদ্ধার করে পাবনায় ময়না তদন্তের জন্য পাঠারো হয়েছে। হত্যাকান্ডের কারণ ও জড়িতদের চিহ্নিত করার জন্য জোর তদন্ত চালানো হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host