1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

ভাঙ্গুড়ায় বড়াল নদীর ওপর নির্মাণাধীন ভবন ভেঙ্গে দিল প্রশাসন !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩০৩ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নদীর ওপর নির্মিত অবৈধ ভবন উচ্ছেদের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার(২ আগস্ট) নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপাশা হোসাইন এর নির্দেশে পৌরসভার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেক্যু দিয়ে ভেঙ্গে ফেলা হয়। এই উচ্ছেদ কাজে ভাঙ্গুড়া থানা পুলিশ নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে সহযোগিতা করে। উচ্ছেদকৃত ভবনটির মালিক রনজু মোল্লা। তিনি ভাঙ্গুড়া পৌরসভার হারোপাড়া গ্রামের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি)বিপাশা হোসাইন বলেন,রনজু মোল্লা বড়াল নদী দখল করে একটি ভহুতল ভবন নির্মাণ করছিলেন। এ ব্যাপারে পত্র পত্রিকায় লেখালেখিও হয়। তখন জরিপ করে দেখা যায় জায়গাটি বড়াল নদীর। এজন্য উপজেলা প্রশাসন এটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন,নদী দখল করে তার ওপর ভবন নির্মাণ সম্পুর্ণ অবৈধ। এই ভবনটি নির্মাণের সময় রন্জু মোল্লাকে নোটিশের মাধ্যমে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা শোনেননি। ফলে প্রথমেই এটি উচ্ছেদের সিদ্ধান্ত হয়।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host