1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ার প্রত্যন্ত গ্রামে হিন্দু পরিবারে সংঘর্ষ : আহত ৫

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩৬৫ সময় দর্শন

বিশেষ প্রতিনিধি:

ভাঙ্গুড়ায় একটি হিন্দু পরিবারে জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৫ ব্যক্তি আহত হয়েছেন। আজ শুক্রবার  দুপুরে  উপজেলার খানমরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামে ঘটনাটি  ঘটে। আহতরা হলেন পরিমল সরকার(৭০),তার স্ত্রী প্রতিমা সরকার (৫৫) ও তাদের ছেলে প্রলয় সরকার (৩০)। আহতরা ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদের মধ্যে মা ও ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকালে  তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিমল প্রাথমিক চিকিৎসা নিয়ে সন্ধ্যায় বাড়িতে চলে গেছেন।

এদিকে প্রতিপক্ষের  হামলাকারী অজিত সরকার(৬৫) ও অস্থির সরকার(৬০) কাউন্টার মামলা করার জন্য তারাও সন্ধ্যায় একই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে জানাগেছে।

ভাঙ্গুড়া থানার ওসি মু.ফয়সাল বিন আহসান বলেন,আহত ও হামলাকারী উভয়েই একই পরিবারের সদস্য। সংঘর্ষর সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করেন। ইটের আঘাতে সবাই কমবেশি আহত হন। তবে প্রতিমা ও তার ছেলে প্রলয়ের মাথার  আঘাতটি গুরুতর।

পরিমল সরকার বাদি হয়ে শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও ওসি ফয়সাল জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host