1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

ভাঙ্গুড়ার আলোচিত সেই অডিটরের অবশেষে বদলী ! দুর্নীতির তদন্ত চায় ভুক্তভোগীরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৭৭ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের অলোচিত সেই অডিটরের অবশেষে প্রশাসনিক বদলী হয়েছে। ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস কার্যালয়ের আদেশে বলা হয় জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে মো: ইউনুছ আলীকে ভাঙ্গুড়া একাউন্টস অফিস থেকে পাবনা জেলা একাউন্টস এন্ড ফিনান্স অফিসে বদলী করা হলো।

আজ মঙ্গলবার(২৬ জুলাই)রাজশাহী বিভাগের নিরীক্ষা ও হিসাব রক্ষণ অফিসার মো: আজাদুর রহমান ওই আদেশে স্বাক্ষর করেন। একই আদেশে পাবনা থেকে হাসান ইমাম কে ভাঙ্গুড়ায় পদায়ন দেওয়া হয়েছে। আগামী ২৮ জুলাই এর মধ্যে তারা অব্যহতি প্রাপ্ত হবেন আদেশে উল্লেখ করা হয়।

এদিকে অডিটর মো: ইউনুস আলীর বদলী হলেও ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্থরা তার দুর্নীতির তদন্ত দাবি করেছেন। উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী,অবসরপ্রাপ্ত শিক্ষক ও ভুক্তভোগীরা জানান,ওই অডিটরের অনৈতিক দাবি পূরণে তারা কেবল আর্থিকভাবে ক্ষতিগ্রস্থই হননি বরং ব্যাপক হয়রানির শিকার হয়েছেন। এছাড়া সরকারি কর্মচারী আচরণবিধি লংঘন করে তিনি রাজনৈতিক পদ-পদবী গ্রহন করেছেন। তাই ইউনুছ আলীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হওয়া দরকার বলেও তারা মনে করেন।

এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো: আজিজুল ইসলাম বলেন,উর্ধতন কর্তৃপক্ষের স্বাক্ষরযুক্ত পত্রে অডিটর ইউনুছ আলীর বদলীর একটি আদেশ মঙ্গলবার তিনি হাতে পেয়েছেন। তবে দুর্নীতির বিষয়ে তার কাছে কোনো অভিযোগ পত্র না থাকায় সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন,অডিটর ইউনুছ আলীর বিরুদ্ধে অনেক অভিযোগ তিনি শুনেছেন। পত্র-পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত অনেক সংবাদও তার চোখে পড়েছে। তবে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্থ কোনো ব্যক্তি তার কাছে লিখিত অভিযোগ দিলে তিনি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান। এছাড়া ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ যেহেতু উঠেছে- একারণে বিষয়টি তদন্ত হওয়া দরকার বলেও তিনি মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host