1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

ভাঙ্গুড়ায় ত্রাণ কাজে বিশৃংখলার দায়ে ছাত্রলীগ নেতার জরিমানা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২১৩ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরকারি ত্রাণ বিতরণ কাজে বিশৃংখলা সৃষ্টির দায়ে এক ছাত্রলীগ নেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ওই ছাত্রলীগ নেতার নাম আব্দুর রাজ্জাক। তিনি উপজেলার প্রত্যন্ত খানমরিচ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটে। ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সুবিধাভোগী ও কয়েকজন ইউপি সদস্য জানান,ওই ছাত্রলীগ নেতা ইউনিয়ন কার্যালয়ে এসে দু’বস্তা ত্রাণ দাবি করলে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি উত্তেজিত হয়ে ইউপি সদস্যদের গালমন্দও করেন। তখন ইউএনও কে খবর দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু জানান,বন্যা কবলিত দু:স্থ লোকজনের মাঝে সরকারি ত্রাণ বিতরণের সময় ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক বাধার সৃষ্টি করেন। এতে ইউপি সদস্য ও ত্রাণ গ্রহিতারা উত্তেজিত হয়ে পড়লে বিশৃংখলা দেখা দেখা দেয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন,সরকারি ত্রাণ কাজে অসযোগিতার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং বিশৃংখলা সৃষ্টির কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। রায় বাস্তবায়নে ভাঙ্গুড়া থানার এসআই গোলাম মোস্তফা তাকে সহযোগিতা করেন বলে তিনি জানান।

ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক বলেন,ত্রাণ বিতরণ প্রশ্নে ইউপি সদস্যদের সাথে ভুলবোঝাবুঝির এক পর্যায়ে মোবাইল কোর্টে তাকে জরিমানা করা হয়। তিনি আদালতের রায় মেনে নিয়ে জরিমানার টাকা প্রদান করেন বলে জানিয়েছেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host