1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ভাঙ্গুড়া সরকারি ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৯২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

রোববার (১৩ মার্চ) কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান।

ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল।

অনুষ্ঠানে কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, সাবেক অধ্যক্ষ শহিদুজ্জামান তরুণ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান ও প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক রবিউল করিম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লে উপভোগ করেন সম্মানিত অতিথি ও কলেজের শিক্ষকসহ আমন্ত্রিত অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও দর্শকরা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host