1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা

ঈশ্বরদীতে এনজিও ‘শোভা’র শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
  • ২৮৫ সময় দর্শন

স্টাফ রিপোটার : গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা “শোভা” (সোশ্যাল অর্গানাইজেশন ফর ভিলেজ এ্যাডভন্সমেন্ট) এর  উদ্যোগে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত শাহাপুর ইউনিয়নের সিলিমপুর বাজারে সন্নিকটে তিলকপুর গ্রামের গরীব অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়। শোভা সংস্থার সিলিমপুর শাখা কার্যালয়ে ৫০ জন গরীব অসহায় ও শীতার্ত মানুষকে ওই বস্ত্র দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক কে, এম, হুমায়ন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ এবং বিশেষ অতিথি উপস্থিত থেকে ঈশ্বরদী উপজেলার সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা ও তিলকপুর গ্রামের শাহীন রানা, ডিএফসি,দারুচিনি ফ্যাশান কর্পোরেশন গরীব অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার অষ্টমনিষা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওয়াজ উদ্দিন, ডাঃ সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান, পরিচালক ইউডিসি অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ এবং সমাজ সেবক খারুল ইসলাম।

সংস্থাটি পাবনা জেলার ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host