1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ২৯৯ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় গ্যাস ট্যাবলেট সেবন করে সাথী খাতুন (২০) নামে এক গৃহবধুর আত্মহত্যা করেছে। 
ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে।
নিহত গৃহবধু ওই গ্রামের আপন ওরফে শাহ্ আলমের স্ত্রী ও এক সন্তানের জননী।
জানা গেছে, গত তিন বছর আগে ভাঙ্গুড়ার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের নুরাল মন্ডলের ছেলে শাহ্ আলমের সাথে পারিবারিক ভাবে পাশ্ববর্তী চাটমোহর উপজেলার সেনগ্রামের আবু সাঈদের মেয়ে সাথী খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে।
এমতাবস্থায় সোমবার (১৭ জানুয়ারি) সকালে পারিবারিক কলহের জের ধরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে সাথী। পরে তার স্বামী তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা সদর হাসপাতালে হস্তান্তর করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথে বিকেল তিনটার দিকে তার মৃত্যু হয়।
সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন, ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান ও বিট অফিসার এসআই আনোয়ার হোসেন।
ওসি ফয়সাল বিন আহসান বলেন, নিহত গৃহবধুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host