1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় পাগলা কুকুরের কামড়ে ১০ ব্যক্তি অসুস্থ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ৪০৩ সময় দর্শন
২০ হাজার শয্যা প্রস্তুত রাখতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

ভাঙ্গুড়া সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়ায় পাগলা কুকুরের কামড়ে বুধবার অন্তত ১০ জন নারী-পুরুষ অসুস্থ হয়েছেন। ঘটনাটি উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামে ৩/৪ টি বেওয়ারিশ কুকুর প্রথমে ছাগলের পিছনে দৌড়িয়ে কামড় দেয়। ছাগল রক্ষায় এগিয়ে এলে তিন ব্যক্তি কুকুরের আক্রমণের শিকার হন। বুধবার সন্ধ্যা পর্যন্ত আরো সাতজনকে কুকুর কামড়ায়। আহতদের মধ্যে পাথরঘাটা গ্রামের আব্দুল ছাত্তার (৬০), বুরুজ (৩০), নাজির উদ্দিন (৪৫), শাওন (৩০), বাছিরন খাতুন(৬০), মাহাতাব আলী (৫০) ও কল্যানী রানীর(৬০)নাম জানা গেছে। এদের সবাই দরিদ্র।

অসুস্থ বাছিরন পেশায় একজন ভিক্ষুক। তিনি বলেন ডাক্তারের কাছে গেলে তাকে র‌্যাবিপোর নামের তিনটি ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যার প্রতিটির দাম ৬০০ টাকা। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ভ্যাকসিন সরবরাহ না থাকায় তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

ইউপি সদস্য জুয়েল রানা বলেন,পাগলা কুকুরের কামড়ের বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্যানিটারি ইনস্পেক্টর আব্দুল মান্নান বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্যাকসিন সরবরাহ পাওয়া যায়না। তবে পাবনা পৌরসভা থেকে বিনামুল্যে ভ্যাকসিন সংগ্রহ করা যাবে।
এদিকে পাগলা কুকুর নিধনে গ্রামবাসী চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুধবার রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি কুকুরকে মেরে ফেলা হয় বলে খবর পাওয়া গেছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host