1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই

নিজের গরু বিক্রি করে চুরির অভিযোগে মালিক জেলে!

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ২৬৯ সময় দর্শন

নিজের গরু বিক্রির চর চুরির অভিযোগে জেলে গেলেন মালিক নিজেই। ঘটনাটি ঘটৈছে ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নে।

জানা গেছে, সেখানকার তেওয়ারীগাঁও গ্রামের বাসিন্দা গোলাম হোসেন (৫৫) বড় ছেলের বিয়ে উপলক্ষে বাড়িতে পালন করা দুটি গরু বিক্রি করেন স্থানীয় গরু ব্যবসায়ী হাসেম আলীর (৪৫) কাছে। কিন্তু এক ব্যক্তি গরু চুরির মামলায় সোমবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাধীন মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ বাজারে গরুর মালিক গোলাম হোসেনসহ ব্যবসায়ীদের গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, গোলাম হোসেন ছেলের বিয়ে দেওয়ার জন্য চার হাজার টাকা অগ্রিম ও এক লাখ বিশ হাজার টাকা বাকিতে তার বাড়িতে পালন করা নিজের দুটি গরু ব্যবসায়ী হাসেম আলীসহ চারজনের কাছে বিক্রি করে দেন। ওই ব্যবসায়ীরা গরু দুটি গত সোমবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ বাজারে বিক্রির জন্য নিয়ে যান। সেখানে গিয়ে বিপাকে পড়েন তারা। এসব গরু চুরি করে এনেছেন বলে অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এই খবর শুনে দ্রুত বাজারে ছুটে যান গরুর মালিক গোলাম হোসেন। পরে পুলিশ মালিক গোলাম হোসেনসহ ব্যবসায়ীদের গ্রেফতার করে ঠাকুরগাঁও সদর থানায় নিয়ে যান।

প্রতিবেশীরা জানান, গোলাম হোসেন ৪/৫ মাস আগে গড়েয়া হাট থেকে গরু দুটি কিনেন। অনেক কষ্ট করে তিনি সেগুলো পালন করেন। ছেলের বিয়ে উপলক্ষে নতুন ঘর দেওয়ার জন্য গরুগুলো বিক্রি করেছেন। কিন্তু আজকে তিনি নিজের গরু বিক্রি করতে গিয়ে চোর হয়ে গেলেন। এটা কেমন বিচার?

রফিকুল নামে এক প্রতিবেশী বলেন, “উনারা আর আমরা একসাথে গরু কিনছি গড়েয়া বাজার থেকে। আমরা গরীব লোক বলে কোনও বিচার নাই? গরু পালতে গিয়ে কি আমরা চোর হয়ে গেলাম?”

গোলাম হোসেনের স্ত্রী হালিমা খাতুন বলেন, “খেয়ে না খেয়ে ঋণ করে পাঁচ মাস আগে গড়েয়া বাজার থেকে দুটি গরু কিনেছিলাম। এখনও সেই ঋণ শোধ হয়নি। প্রতি সপ্তাহে কিস্তি দিতে হয়। ছেলের বিয়ে দিব বলে নতুন ঘর তৈরির জন্য আমরা গরু দুটি বিক্রি করি। বিক্রি করতে গিয়ে আজকে আমার বৃদ্ধ স্বামী চোর হয়ে জেলখানায়।”

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, “আমি নির্বাচন চলাকালীন গোলাম হোসেনের বাড়িতে গিয়ে দেখি তিনি গরুগুলো পালন করছিলেন। আমি এর আগেও পাঁচ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকাকালে গোলাম হোসেনের বিরুদ্ধে কোনও অভিযোগ পাইনি। তিনি অত্যন্ত সৎ, সরল মানুষ। তিনি কোনও ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত না। তিনি ষড়যন্ত্রের শিকার।”

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, “গত ২ জানুয়ারি আতাবুর রহমান নামে একজনের বাসা হতে পাঁচটি গরু চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা খবর পায় বাদি গোলাপগঞ্জ বাজারে একটি গরু শনাক্ত করেছেন। পরে পুলিশ গিয়ে গরুসহ ৫ জনকে ধরে নিয়ে এসে আদালতে সোপর্দ করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host