1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই

ভাঙ্গুড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৩৮০ সময় দর্শন

ষ্টাফ রিপোর্টার : পাবনার ভাঙ্গুড়ায় ‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উদযাপিত হয়। এ উপলক্ষ্যে ে রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা’র যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল আলম ও ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম রবি প্রমুখ।

এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা খাতুন, উপজেলা নির্বাচন অফিসার রোকসানা নাসরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিনসহ সরকারি র্কমর্কতা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সমাজসেবা অধিদপ্তরের  উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host