1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় চোলাই মদসহ দুই মাদকসেবী আটক

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৬০ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে চোলাইমদ ও নগদ টাকাসহ দুই মাদক সেবীকে আটক করেছে র‌্যাব-১২। সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার অষ্টমনিষা ঘোষপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আজ র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামের মোঃ ইব্রাহিম হোসেনের ছেলে নাজিম উদ্দিন (২৬) ও সিং কলকতি গ্রামের মোঃ আঃ জব্বার এর ছেলে হুমায়ন কবির (২৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-২ পাবনা র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (এএসপি) কিশোর রায় এর নেতৃত্বে পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ঘোষপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ মিঃ লিঃ চোলাইমদ, ২টি মোবাইল এবং নগদ ১,০১০/- (এক হাজার দশ) টাকা উদ্ধার করে দুইজনকে আটক করা হয়।

ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ সেবন করিয়া সমাজ ও পরিবারের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করিয়া আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় এজাহার দায়ের করা হচ্ছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host