1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে?

ভাঙ্গুড়ায় সুষ্ঠু ও শান্তিপুর্ণ ইউপি নির্বাচনে নৌকা ২, বিদ্রোহী ২ চেয়ারম্যান নির্বাচিত

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৯১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে দু’জন সরকারি দলের ও দু’জন বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বিকাল চার পর্যন্ত চারটি ইউপির ৩৬টি কেন্দ্রে এ ভোট গ্রহণ হয়।

পার-ভাঙ্গুড়া ইউনিয়নে হেদায়তুল হক মাষ্টার(নৌকা) ৬০১২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি খান আতাউর রহমান বাদশা পেয়েছেন ৩৮৩১ ভোট।

অষ্টমনিষা ইউনিয়নে সুলতানা জাহান বকুল(নৌকা) ৬০২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল মান্নান(আনারশ) পেয়েছেন ৪৫৯৯ ভোট।

খানমরিচ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেন খান মিঠু(ঘোড়া) ৮৯৫১ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি নুরু-উন-নবী মন্ডল দুলাল (নৌকা) পেয়েছেন ৬৯২৭ভোট।

দিলপাশার ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আব্দুল হান্নান (মটর সাইকেল)৩২৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মাসুদ রানা(চশমা) পেয়েছেন ২৭৫৪ ভোট।

রাতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রিজাইডিং অফিসারের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তারা এই ফলাফল ঘোষণা করেন।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন হওয়ায় ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান, নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রোকসানা নাসরিন এবং কৃষি অফিসার ও রিটার্নিং অফিসার এনামুল হক, থানার ওসি মু: ফয়সাল বিন আহসানসহ  সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সুশিল সমাজের প্রতিনিধিরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host