1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে?

শাহজাদপুরে চাঞ্চল্যকর ঘটনার মূলহোতাসহ ৩ জন আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৫৬ সময় দর্শন
শাহজাদপুরে চাঞ্চল্যকর ঘটনার মূলহোতাসহ ৩ জন আটক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।ভিকটিম মোছাঃ গুলনাহার পারভিন মিনু(৩০) গত ১৫ বছর পূর্বে আসামী মোঃ মেহেদী হাসান সুজন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বর্তমানে তাহার ০২টি কন্যা সন্তান রয়েছে। সংসার জীবনে মেহেদী হাসান সুজন একজন র্গামেন্টস কর্মী। চাকুরির সুবাদে স্ব-পরিবারে ঢাকায় বাসবাস করতেন। গত ০৩ ডিসেম্বর ২০২১ তারিখে গ্রামের বাড়ি শাহজাদপুরে স্ব-পরিবারে বেড়াতে আসেন। ভিকটিম মোছাঃ গুলনাহার পারভিন মিনু বিবাহের পর থেকেই বিভিন্ন ভাবে স্বামীর সংসারে নির্যাতিত হয়ে আসছিল।

উল্লেখ্য যে গত ১৫ ডিসেম্বর ২০২১ তারিখে ভিকটিমের স্বামী মেহেদী হাসান সুজন ভিকটিম মোছাঃ গুলনাহার পারভিন মিনুর সাথে পারিবারিক কলহের জের ধরে ভিকটিমকে মধ্যযুগীয় কায়দায় শারিরিক ভাবে নির্যাতন করে মাথার চুল এবং চোখের ভ্রু কেটে দেয়। পরবর্তীতে ভিকটিমকে সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত ঘটনাটি স্থানীয় জনগন এবং সর্বস্থলে চাঞ্চল্য সৃষ্টি করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন এবং র‌্যাব-১২ এর নিকট আসামী গ্রেফতারের জন্য অভিযোগ দায়ের করেন।

এর ধারাবাহিকতায় গত ২১/১২/২০২১ তারিখ ভোর ০৫.৪৫ ঘটিকায় র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মুশফিকুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এবং র‌্যাব-৪ এর যৌথ অভিযানে আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত আসামীদেরকে গ্রেফতার করেছে।

মামলার সূত্রঃ শাহজাদপুর থানার মামালা নং-২৫ তারিখ- ২০/১২/২০২১।গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ মেহেদী হাসান সুজন(৪৩), ২। মোঃ সুমন(৩৫),উভয় পিতা- মৃত আব্দুর রশিদ , ৩। মোছাঃ ময়না(৫৫),স্বামী- মৃত আব্দুর রশিদ, সর্ব সাং- খাস সাতবাড়িয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host