1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে?

ভাঙ্গুড়ায় ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় ১৫হাজার ২শত টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৩৯ সময় দর্শন
ভাঙ্গুড়ায় ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় ১৫হাজার ২শত টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন ইউপি নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার ২শত টাকা জমিমানা করা হয়েছে। সহকারি কমিশনার ভুমি ও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভাঙ্গুড়া, বিপাশা হোসাইন শুক্রবার(১৮ ডিসেম্বর) দিনব্যাপি নির্বাচনী এলাকা উপজেলার খানমরিচ ইউনিয়ন ও দিলপাশার ইউনিয়নে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে নির্বাচনী এলাকায় ভাঙ্গুড়া সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণ লঙ্ঘনের দায়ে ইউনিয়রন নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬ এর ৩২(২) ধারা মোতাবেক খানমরিচ ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের প্রার্থীকে ১০০০ টাকা, ঘোড়া প্রতীকের প্রার্থীকে ১০,০০০হাজার টাকা । একই দিনে অপরদিকে দিলপাশার ইউনিয়নের দুইজন চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে চশমা প্রতীকের প্রার্থীকে ২০০০ টাকা ও ঘোড়া প্রতীকের প্রার্থীকে ২০০০ টাকা এবং মোবাইল কোর্ট পরিচালনা করতে অসহযোগিতা করায় ২০০টাকা সহ মোট ১৫২০০টাকা জরিমানা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন বলেন, এধরণের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host