1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৮৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার উপজেলা কর্মসংস্থান অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের অধ্যক্ষ শহিদুজ্জামান তরুণ, হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম রবি, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ও মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি প্রমুখ।

বক্তারা, সরকার অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে বিদেশ যেতে সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host