1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে?

বাড়ি ফেরার পথে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৫২ সময় দর্শন

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা বাজার এলাকায় কর্ভাডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে রাজধানীর তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) সফিউল্লাহ জুয়েল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রাইভেটকারের চালক।

সোমবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ১টায় এ দুর্ঘটনা ঘটে। জুয়েল আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সালাউদ্দিন।

তিনি জানান, রাত পৌনে ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কার্ভাডভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তাকে ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। কার্ভাডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ দাফন করে মামলা দায়ের করবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host