1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি

ভাঙ্গুড়ায় রোকেয়া দিবসে চার জয়িতাকে সংবর্ধনা

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৪ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জাতীয় রোকেয়া দিবস-২০২১ উদ্‌যাপিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে আলোচনাসভা ও চার জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় চারটি ক্যাটাগরিতে উপজেলার সফল চারজন নারীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অর্থনৈতিকভাবে সাফল্যের জন্য সাবিহা ইয়াসমীন, সফল জননী হিসেবে হোসনেয়ারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আসমা খাতুন এবং নির্যাতনের বিভীষিকা ভুলে নতুন উদ্যমে জীবন শুরু করায় জান্নাতুল ফেরদৌসকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ নাহিদ হাসান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ।

এ সময় ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, জেলা পরিষদ সদস্য গুলশাহানারা পারভীন লিপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host