1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি

ভাঙ্গুড়ায় বিয়ের প্রলোভনে বিধবার সাথে পরকীয়া,বাড়ি এনে প্রেমিক পলাতক

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৯৭৫ সময় দর্শন
ভাঙ্গুড়ায় বিয়ের প্রলোভনে বিধবার সাথে পরকীয়া,বাড়ি এনে প্রেমিক পলাতক

পাবনার ভাঙ্গুড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে পরকীয়া করে প্রেমিকা সাবিনা খাতুন(৩৪)কে নিজ বাড়িতে ডেকে নিয়ে এসে কৌশলে বাড়ি থেকে পালিয়েছেন আজির উদ্দীন (৪২) নামের এক ভন্ড প্রেমিক।

এদিকে বিবাহের দাবী নিয়ে অপেক্ষা করছিলেন সাবিনা খাতুন।

গত বুধবার(১০ নভেম্বর) উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের বাঐহাট এলাকায় এঘটনা ঘটেছে।

আজির উদ্দীন ব্যক্তিগত জীবনে বিবাহিত ওই গ্রামের মৃত রজব আলীর ছেলে ও সাবিনা খাতুন ভাঙ্গুড়া ইউনিয়নের উত্তর দরিপাড়া গ্রামের সোহরাব মোল্লার মেয়ে ।

বিষয়টি ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বর্তমানে বিষয়টি ধামাচাপা দেওয়ার ব্যস্ত রয়েছে কতিপয় স্থানীয় গ্রাম্য প্রধান।

অন্যদিকে সাবিনা তার বাবার বাড়িতে অবস্থান করছেন এবং লোকলজ্জার ভয়ে তিনি বাড়ির বাহিরে বের হতে পারছেন না। যে কোনো মুহূর্তে আত্মহত্যার ন্যায় অঘটন ঘটে যেতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাঐহাট এলাকার আজির উদ্দীন প্রায় দেড় যুগ আগে পারিবারিকভাবে বিবাহ করেন। কিন্তু দীর্ঘ দেড় যুগ বিবাহিত জীবনে তাদের ঘরে কোনো সন্তানাদি নেই। তবে পালিত এক কন্য সন্তান রয়েছে। এমন বিষয় নিয়ে তাদের পরিবারে মাঝে মধ্যেই পারিবারিক অশান্তি বিরাজমান রয়েছে বলে জানিয়েছেন একাধিক সূত্র। অপরদিকে সাবিনা খাতুন বিবাহিত ও দুই সন্তানের জননী। কিন্তু ২০০৯ সালে তার স্বামী মৃত্যুবরণ করার কিছুদিন পর থেকেই দরিপাড়া পিতার বাড়িতে তিনি বসবাস করে আসছিল।

সাবিনা দাবী করেছেন, আজির উদ্দীন কৃষি কাজ করার সুবাদে সাবিনা খাতুন এর বাড়ির পাশ দিয়ে যাতায়াতের সময় তাদের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সস্পর্ক প্রেমে রুপ পায়। তাদের প্রেমের সুবাদে মাঝে মধ্যে অন্তরঙ্গ মুর্হূতুও কেটেছে । তাদের এভাবে প্রায় ৫বছর কেটেছে এর ধারাবাহিকতায় গত ২০/২২ দিন ধরে আজির উদ্দীনের স্ত্রী তার বাবার বাড়ি অবস্থান করেন। ঘটনার দিন আজির উদ্দীন তার প্রেমিকা সাবিনা খাতুনকে বাড়িতে স্ত্রী না থাকার কথাটি নিশ্চিত করেন এবং নিজ বাড়িতে সাবিনা খাতুনকে বিবাহের প্রলোভনে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে নিয়ে আসেন। এসময় তার বাড়িতে আজির উদ্দীন ও সাবিনা খাতুন ছাড়া অন্য কেহ ছিল না। পরের দিন সকালে এঘটনা জানাজানি হলে আজির উদ্দীন এর স্ত্রী বাড়িতে হাজির হয়ে সাবিনা কে মারধর শুরু করেন । অবস্থা বেগতিক দেখে ইতোমধ্যে আজির উদ্দীন বাড়ি থেকে পালিয়ে যান।

ঘটনার বিষয়ে জানতে আজির উদ্দীনের মোবাইল ফোনে ফোন দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি পড়ে কথা বলবেন বলে কেটে রেখে দেন। পুনরায় ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

ঘটনার বিষয়ে অষ্টমনিষা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, ঘটনটি তিনি জানেন, তবে ঘটনার যা কিছু রটে ও তা কিছু বটে। এমনিতে একটি মেয়ে অন্য বাড়িতে এসে বসে থাকবে কেন?

এব্যাপারে ১নং ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন বলেন, বিষয়টি স্থানীয়ভাবে ও সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান বলেন, ঘটনার বিষয়ে তিনি মৌখিক শুনেছেন কিন্তু কেউ লিখিত অভিযোগ দেন নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host