1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

পাবনায় ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩১১ সময় দর্শন
পাবনায় ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত
প্রতীকি ছবি

পাবনা প্রতিনিধি ||

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মিলটন হোসাইন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি।

মিলটন হোসাইনের বাড়ি পাবনা পৌর চকছাতিয়ানিতে। তার বাবার নাম মোজাম্মেল হোসাইন। তিনি পাবনা পৌর এলাকার জনতা ব্যাংকের আইটি বিভাগের সিনিয়র এক্সিউটিভ অফিসার পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন মিলটন। কিন্তু ঈশ্বরদী বাইপাস স্টেশনে এই ট্রেনটির যাত্রাবিরতি করে। তবে স্টেশনটি অতিক্রমকালে ট্রেনের গতি কম থাকে। এ সময় স্টেশন অতিক্রম করতে ট্রেন থেকে প্ল্যাটফর্মে লাফ দেন। কিন্তু ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ঈশ্বরদী রেলওয়ের জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, নিহতের পকেটে একটি জিডির কপির পরিচয়ের ওপর ভিত্তি করে পরিবারকে খুঁজে বের করা হয়। তার পকেটে লালমনি এক্সেপ্রেস ট্রেনের একটি টিকিট পাওয়া গেছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, ঘটনার পরই জিআরপি পুলিশের ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host