1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় অবৈধ ট্রলির চাপায় মৃত্যু ১: আহত ২

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৭৭ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়ায় অবৈধ স্টিয়ারিং ট্রলির (কুত্তা গাড়ি) চাপায় রহমজান খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু ও তার দু’নাতনি গুরুতর আহত হয়েছে। আহতদের ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ভেরামেরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত সাবদালের স্ত্রী।

স্থানীয়রা জানান, বৃদ্ধা তার নাতি-নাতিদের নিয়ে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়েিেছলেন। তখন বেপরোয়া গতিতে ছুটে এসে ওই ট্রলি বৃদ্ধাকে চাপা দেয়। এ সময় তার দুই নাতনি ট্রলির ধাক্কা খেয়ে রাস্তার নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর ট্রলি ফেলে রেখে চালক পালিয়ে গেছে। জানাগেছে চালক মাদক সেবন করে ট্রলিতে ইট ভাটার জন্য মাটি পরিবহন করছিল।

ভাঙ্গুড়া থানার ওসি মু.ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার বলেন,স্থানীয় রাস্তাগুলোতে দুর্ঘটনা প্রতিরোধ ও অবৈধ ট্রলি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে পুলিশ তাতে সক্রিয় ভুমিকা রাখবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host