1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস ২০২১ পালিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৭১ সময় দর্শন
ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস ২০২১ পালিত

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
‘দক্ষ যুবক সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস ২০২১ পালিত হয়েছে। রবিবার(১ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতারণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা- ৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণায়ল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, সহকারি কমিশনার(ভুমি) বিপাশা হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর। অনুষ্ঠান সঞ্চালনায় সমাজ সেবা অফিসার মোঃ জাহিদুল ইসলাম।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, সমবায় অফিসার রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক অফিসার হাসনাৎ জাহান, উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা , ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন সরদার ,সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রশিক্ষিত যুব নারী পুরুষ বৃন্দ।

জানা গেছে, অনুষ্ঠানে প্রশিক্ষিত ৭জন যুবকের মধ্যে ৪লাখ ২০হাজার টাকার ৭টি ঋণের চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host