1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

হাজার টোনের ফেরি উদ্ধারে ৬০ টনের জাহাজ!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৫১ সময় দর্শন
হাজার টোনের ফেরি উদ্ধারে ৬০ টনের জাহাজ!

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে পৌঁছে কাত হয়ে উল্টে গেছে রো রো ফেরি শাহ আমানত। ফেরিটি উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। ফেরিতে পানি প্রবেশ করায় তার ওজন হাজার টোনের বেশি দাঁড়ালেও ৬০ টন ওজনের হামজাকে দিয়ে কীভাবে ফেরিটিকে উদ্ধার করা যায় সেভাবে আলোচনা করছেন কর্মকর্তারা।

আজ বুধবার সকালে পদ্মায় কাত হয়ে উল্টে যায় শাহ আমানত। এরপরই তাকে উদ্ধারে হামজাকে আনা হয়। বিআইডব্লিউটিএ’র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল আলম বলেন, ‘ফেরিটির ভেতরে পানি ঢুকে এটির ওজন হাজার টনের বেশি দাঁড়িয়েছে বলে ধারণা করা যায়। কিন্তু হামজার সক্ষমতা মাত্র ৬০ টন। হামজাকে দিয়ে কীভাবে ফেরিটিকে উদ্ধার করা যাবে সে বিষয়ে আলোচনা চলছে।’

নুরুল আলম আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই আরিচা ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ হামজাকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিকেল ৪টা পর্যন্ত হামজা দুটি ট্রাক টেনে তুলতে সক্ষম হয়। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে ফেরিটিকে উদ্ধার করা।’

বিআইডব্লিউটিএ’র এই কর্মকর্তা জানান, ডুবে থাকা ট্রাকগুলোকে শনাক্ত করা গেছে। ট্রাকগুলোতে দড়ি বাঁধার কাজ চলছে। এর মধ্যে দুটি ট্রাক টেনে তোলা হয়েছে হামজাকে দিয়ে। উদ্ধার অভিযান দীর্ঘতর হতে পারে জানান তিনি।

এদিকে ফেরি উল্টে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা নিখোঁজের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে ফেরির ভেতরে থাকা যানবাহনগুলোতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

পুলিশ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন, ফেরিতে ১৭টি পণ্যবাহী ট্রাক ছাড়াও কয়েকটি মোটর সাইকেল ও প্রাইভেট কার ছিল। ঘাটে আসার পর ফেরি থেকে কয়েকটি গাড়ি নামলেও বাকিগুলো ফেরির সঙ্গেই ডুবে যায়। পরে কয়েকটি ট্রাক ও ভ্যানকে নদীতে ভাসতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host