1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ভাঙ্গুড়ায় গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪০৯ সময় দর্শন

দেশের বিভিন্নস্থানে মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন।

শনিবার বেলা সাড়ে ১০ টায় ভাঙ্গুড়া বাজার বকুলতলা চত্বরে উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

গণ অবস্থান কর্মসূচি পালন শেষে একটি বিক্ষোভ মিছিল ভাঙ্গুড়া বাজার প্রদক্ষিণ করে।

উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্র দে’র সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মলয় কুমার দেব, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঙ্গীত কুমার পাল, সহ-সভাপতি সমরজিৎ গুন, পৌর পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি উত্তম রায়, বীর মুক্তিযুদ্ধা পরিতোষ রায় চৌধুরী , সুভাষ চন্দ্র সূত্রধর প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পুরোহিত প্রদীপ কুমার গোস্বামী।

গণঅবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি কুচক্রীমহল দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে দেশের বিভিন্ন স্থানে সনাতন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে ।

বক্তারা, সংখ্যালঘুরা যেন শান্তিতে বসবাস করতে পারে সেজন্য এসকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করারও আহবান জানান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host