1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

ধর্ম অবমাননার অভিযোগে পীরগঞ্জে বাড়িঘরে আগুন, আটক ৪২

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৩৪ সময় দর্শন
ধর্ম অবমাননার অভিযোগে পীরগঞ্জে বাড়িঘরে আগুন, আটক ৪২

অনলাইন ডেস্কঃ

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে বেশকিছু হিন্দু বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত ৪২ জনকে আটক করেছে পুলিশ।

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার সকালে ঘটনাস্থলে যান। তিনি বলেন, হামলাকারীদের কোনো ছাড় নেই। তারা হানাদার বাহিনীর মতো বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে অন্তত ৪২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে গতকাল রোববার রাত ১০টার দিকে রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও হাতিবান্ধা গ্রামে অন্তত ২০টি বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, এক তরুণ ধর্ম অবমাননাকর ছবি ফেসবুকে পোস্ট করেছে এই অভিযোগে ওই তরুণের বাড়ি ঘিরে ফেলে দুর্বৃত্তরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর সপরিবারে পালিয়ে যায় ওই তরুণ। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে নিরাপত্তা জোরদার করে।

পুলিশ সুপার জানান, ওই বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে কয়েকটি হিন্দু বাড়ি ও দোকানপাটে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনা নিয়ন্ত্রণে সেখানে ফাঁকা গুলি ও রাবারবুলেট নিক্ষেপ করে পুলিশ। রাত ১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো ঘটনা নিয়ন্ত্রণে সেখানে রাতভর উপস্থিত থাকেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি, র‍্যাব ও পুলিশ।

এছাড়াও এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বেশ কিছু উদ্যোগ নে‌ওয়া হয়েছে।

সূত্রঃ আমাদের সময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host