1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

ভাঙ্গুড়ায় সংস্থার নামে অর্থআত্মসাতের চেষ্টা,ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে ফেরত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪৫২ সময় দর্শন
ভাঙ্গুড়ায় সংস্থার নামে অর্থআত্মসাতের চেষ্টা,ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে ফেরত

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ প্রগতি সংস্থার নামের স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্যসচেতনা প্রকল্প বাস্তবায়নের নামে পথোশিশু ও কর্মজীবি শিশুদের ব্যাংক হিসাব খেলার নামে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের ৫০জনের নিকট থেকে ২৪হাজার ৯শত টাকা আত্মসাতের চেষ্টা করে সংস্থার কয়েক নারী কর্মী। ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই নারী কর্মী ও সংস্থার নির্বাহী পরিচালককে ডেকে ভুক্তভুগীদের অর্থ ফেরতের ব্যবস্থা করেন। শুক্রবারে দিনব্যাপি অভিযুক্তরা ও ভাঙ্গুড়া ইউনিয়নের গ্রাম পুলিশের উপস্থিতিতে ওই ৫০জনের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত দেন।

জানা গেছে, বাংলাদেশ প্রগতি সংস্থার(বিপিএস) নামের স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্যসচেতনা প্রকল্প বাস্তবায়নের নাম করে পথোশিশু ও কর্মজীবি শিশুদের ব্যাংক হিসাব খেলার নামে উপজেলায় ৪জন নারী কর্মীকে তারা নিয়োগ দেয়। তারা প্রতি মাসে সাড়ে ৩ শত টাকা রশিদের মাধ্যমে গ্রহণ করতে পারেন। কিন্তু তারা সাড়ে ৩ শত গ্রহণ রশিদের মাধ্যমে গ্রহণ করার কথা থাকলে তারা রশিদ না দিয়ে সাড়ে ৮ শত টাকা করে আদায় করেন। এভাবে তারা ভাঙ্গুড়া ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের ৫০জনের নিকট থেকে মোট ২৪ হাজার ৯শত টাকা গ্রহণ করেন। বিষয়টি স্থানীয় কয়েক বাসিন্দার সন্দেহ হলে ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুনকে অবগত করেন। অভিযোগ আমলে নিয়ে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন জনস্বার্থে অভিযুক্তদের ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে তাদের সংস্থা সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান ও সমাজ সেবা অফিসে যোগাযোগ করে সংস্থার যথার্থতা পান নি। ইউপি চেয়ারম্যান পরবর্তীতে সংস্থার নির্বাহী পরিচালক গাজী মো. করিম বকস এর সাথে যোগাযোগ করে নিয়ম বর্হিভূত অতিরিক্ত টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করেন এবং ৫০ জনের নিকট থেকে অতিরিক্ত ২৪ হাজার ৯শত টাকা ফেরতের ব্যবস্থা করেন। শুক্রবার দিনব্যপি ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের উপস্থিতিতে টাকা উত্তোলনকারী ৪ নারী কর্মী বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ প্রগতি সংস্থার(বিপিএস) পরিচালক গাজী মো. করিম বকস বলেন, গ্রহকদের অতিরিক্ত ২৪ হাজার ৯শত টাকা ফেরত দেওয়া হয়েছে।

এবিষয়ে ১নং ভাঙ্গুড়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন বলেন, ভাঙ্গুড়া ইউনিয়ন বাসীদের সাথে সংস্থার নামে কেউ যেনো প্রতারণা করতে না পারে সে বিষয়ে সর্তক রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host