1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে উভয় পক্ষের আহত ১৫জন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১০১৮ সময় দর্শন
ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে উভয় পক্ষের আহত ১৫জন

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় নৌকার বৈঠা হারানোর মতো তুচ্ছ ঘটনায় সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাছ বেতুয়ান গ্রামের এঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় ইয়াছিন আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ বলছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, গত কয়েক পূর্বে দেলবারের পারাপারের নৌকার বৈঠা হারিয়ে যায়। তার ধারণা নৌকার ওই বৈঠা তার প্রতিবেশী রমজান নিয়েছেন। বিষয়টি নিয়ে কয়েকদিন যাবৎ তাদের মধ্যে আলোচনা সমালোচনা চলছিল। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন নজরুল গ্রুপের মধ্যে ও সমশের গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপে সদস্যদের মধ্যে সংর্ঘষে জড়িয়ে পড়েন। এসময় তারা জুত,লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র হাসুয়া নিয়ে উপর ঝাঁপিয়ে পরে। যার ফলে নজরুল গ্রুপের নজরুল(৬০), শাহীন(৩৮), মিল্টন(৩৫),আইযুব(৪৫) আহত হন। অপর পক্ষে সমশের গ্রুপের ইউসুফ(৪০), আইযুব আলী(২৮),কুরছি(৩৫, নারগিস(৩৬), রমজান(৪২) সহ ১৫জন আহত হয়। পরে এলাকাবাসী হাজির হয়ে উভয় পক্ষকে শান্ত করেন। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় ইয়াছিন আলী নামের একজন বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেছেন।

এবিষয়ে দিলপাশার ইউপি চেয়ারম্যান শ্রী অশোক কুমার ঘোষ প্রণো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, অভিযোগ পেয়েছি ,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host