1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

কাশবনে অশ্লীলতার অভিযোগ, আগুনে দিলেন স্থানীয়রা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৫৯ সময় দর্শন
কাশবনে অশ্লীলতার অভিযোগ, আগুনে দিলেন স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক/

সিলেটের গোলাপগঞ্জের একটি কাশবনে স্থানীয় লোকজন আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে অশ্লীলতার অভিযোগে এনে এলাকাবাসী একত্রিত হয়ে বনটি আগুনে পুড়িয়ে দেয়।

স্থানীয়দের অভিযোগ, কাশবনের সৌন্দর্য দেখার নাম করে কিছু মানুষ সেখানে অশ্লীল কার্যকলাপে লিপ্ত হয়। প্রতিনিয়ত কাশবনের আড়ালে খারাপ কাজ চলে। যে কারণে এলাকায় এর প্রভাব পড়ছে। শুক্রবার কয়েকবার সেখানে মারামারির ঘটনা ঘটেছে। এক মেয়ের ওড়না ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হলে স্থানীয়রা তা সমাধান করে দেন। এসব কারণেই তারা কাশবনে আগুন দেয়।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবির বলেন, কাশবনকে কেন্দ্র করে দর্শনার্থীদের ভিড় ছিল। সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার খবর আমরা পেয়েছি। বনটি ব্যক্তি মালিকানাধীন জায়গায়। সরকারি জায়গায় হলে সেটি পর্যটন স্পটে রূপান্তর করা যেত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host