1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

গাজীপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৭১ সময় দর্শন

গাজীপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. জহির (৫৫)। সে জামালপুরের ইসলামপুর থানাধীন জিগাতলা এলাকার মো. সিদ্দিকের ছেলে।

আজ শনিবার তাকে গ্রেফতার করেছে জিএমপি’র সদর থানার পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া এলাকায় স্বপরিবারে বসবাস করে কাঠমিস্ত্রি জহির। প্রায় সাড়ে ৬ মাস আগে তার ছেলে রুবেল ময়মনসিংহের নান্দাইল থানার চর বেলামারি এলাকার এক তরুণী (১৮)-কে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে বাবা-মার সঙ্গে একই বাসায় থাকেন এবং এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন রুবেল।

তিনি আরও জানান, গত ২১ সেপ্টেম্বর সকালে স্ত্রীকে বাসায় রেখে কাজের সন্ধানে বাইরে যান রুবেল। তার (রুবেলের) মা ছাগল চড়াতে বাইরে যান। বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে জহির তার পুত্রবধূকে (রুবেলের স্ত্রী) ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় শ্বশুরের বিরুদ্ধে গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ। ধর্ষণের অভিযোগে শনিবার জহিরকে গ্রেফতার করে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host