1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজ অটো পাসের শিক্ষার্থীদের টাকা ফেরত দিচ্ছে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৫৭ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:
সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় অটো পাস করা শিক্ষার্থীরা ফেরত পেল কেন্দ্র ও বোর্ড ফি। রবিবার (৫ সেপ্টেম্বর) কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফরম পুরনকৃত টাকার মধ্যে অব্যায়িত প্রায় পাঁচ লাখ টাকা তাদের ফেরত প্রদান করেন।
বিজ্ঞান শাখার অটো পাস করা শিক্ষার্থী সাব্বির হোসেন ১০৪৫ টাকা, মানবিক শাখার মাহফুজা ইসলাম চমক ৮২৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা শাখার আয়শা খাতুন ৭১৫ টাকা ফেরত পেয়েছে বলে জানায়।
কলেজের অফিস সহকারী মো: রবিউল ইসলাম বলেন,যারা ফরম পূরণ করেছিল তাদের প্রত্যেককে প্রতি বিষয়ে বোর্ড ফি বাবদ ৬০ টাকা ও কেন্দ্র ফি বাবদ ২০০ টাকা ফেরত দেওয়া হচ্ছে।
অধ্যক্ষ মো: শহিদুজ্জামান বলেন, এই কলেজের ৬৩৭ জন শিক্ষার্থী গত এইচএসসি পরীক্ষায় ফরম পুরণ করে। কিন্তু পরীক্ষা ছাড়াই অটো পাস করায় কেন্দ্র ও বোর্ড ফিসের অব্যায়িত ৪ লাখ ৭১ হাজার ১০০ টাকা তাদেরকে ফেরত দেওয়া হলো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম বলেন,কারিগরি প্রতিষ্ঠানসহ স্কুল,কলেজ ও মাদ্রাসার অটো পাসের সকল পরীক্ষার্থীকে তাদের কেন্দ্র ও বোর্ড ফিসের অব্যায়িত অর্থ ফেরত প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host