1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৮২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।  স্বাস্থ্য বিধি মেনে সকাল ১০টায় ভাঙ্গুড়া উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ আলহাজ্ব মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান, ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম, প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,  উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, আজিদা পারভীন পাখি, যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবর্গ।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সামাজসেবা অফিসার মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, কৃষি অফিসার মো. এনামুল হক ও প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম। পরে অনলাইনে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বঙ্গবন্ধু ভাষণ, কবিতা আবৃতি, দেশত্ববোধক গানে অংশ গ্রহণকালী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতারণ করা হয়।

অপরদিকে উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালী, অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. লোকমান হোসেন , সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

পরে এমপি মকবুল হোসেন নিজ উদ্যোগে দলীয় কার্যালয়ে সাড়ে তিন হাজার প্যাকেট খাবার বিতরণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host