1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

আগামীকাল ভাঙ্গুড়ার যে ওয়ার্ডগুলো পাবে করোনার গণটিকা

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৪৪৬ সময় দর্শন

আগামীকাল ৭ আগষ্ট ভাঙ্গুড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে কোভিড-১৯ এর গণটিকা দেয়ার জন্য ১৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এ টিকা কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণসহ সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুক্রবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে রয়েছে- খানমরিচ ইউনিয়নের (পাঁচটি ইউপির সাবেক ১,২ ও ৩ নং ওয়ার্ড) করতকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চন্ডিপুর সিকেবি মাদ্রাসা, দিলপাশার ইউনিয়নের আদাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাগুড়া দাখিল মাদ্রাসা, বড় পাটুল সরকারী প্রাথমিক বিদ্যালয়, অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড় বিশাকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়, গদাই রুপসী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া উচ্চ বিদ্যালয়, রাঙ্গালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মন্ডতোষ (সাবেক ভাঙ্গুড়া ইউনিয়ন) গজারমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মন্ডতোষ সরকারী প্রাথমিক বিদ্যালয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামীকাল কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। এসব ইউনিয়নের তিন হাজার মানুষকে গণটিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে ২৫ বৎসর ও তদুর্ধ্ব জনগোষ্ঠীকে ভ্যাকসিন প্রদান করা হবে। ক্যাম্পেইন শুরুর প্রথম এক ঘন্টা অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, নারী এবং শারীরিক প্রতিবন্ধীদেরকে ভ্যাকসিন প্রদান করা হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড (যারা ইতিমধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন) সঙ্গে আনতে হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host