1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

ভাঙ্গুড়ায় গৃহবধু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪২১ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মঙ্গলবার(৩ আগষ্ট) সন্ধ্যায় থানায় একটি মামলা রুজু হয়েছে। গৃহবধুর স্বামী দুখু মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার মেন্দা গ্রামে।

জানা গেছে,গত ৭ জুলাই দুপুর আড়াইটার দিকে প্রতিবেশি সিরাজুল ইসলাম ওই গৃহবধূর বাড়িতে যায়। গৃহস্বামী তখন বাড়িতে ছিল না। এ সুযোগে রিলিফের কার্ড দেওয়ার কথা বলে সে গৃহবধুর কাছে ভোটার আইডি কার্ড চায়। গৃহবধু কার্ডটি দেওয়ার জন্য ঘরে ঢুকলে সিরাজুলও তার পিছু পিছু যায় এবং তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধুর চিৎকারে বাড়ির পাশের কয়েকজন মহিলা এগিয়ে এলে সে পালিয়ে যায়।
ওই গৃহবধুর স্বামী গ্রামের প্রধানদের নিকট বিচার দেন কিন্তু সিরাজুল প্রভাব খাটিয়ে বিচার সালিশ কোনোটাই হতে দেয়নি। ফলে লোকজনের কাছে অনেক দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত উপায় না দেখে বিলম্বে থানায় মামলা দায়ের করেন।

ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান বলেন,এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ পাওয়ার পর থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host