1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

ভাঙ্গুড়ায় কোভিড-১৯ বিস্তার রোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সভা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪১১ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:- পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কোভিট -১৯ এর বিস্তার রোধ কল্পে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ কঠোর ভাবে বাস্তবায়নে শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: বাকিবিল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) কাওছার হাবীব, ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হালিমা খানম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ, ধর্ম বিষয়ক কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, ভাঙ্গুডা বাজার বণিক সমিতির সভাপতি অধ্যক্ষ মো: শহিদুজ্জামান,শরৎনগর বাজার বণিক সমিতির সভাপতি হাজী মোঃ ফজলুর রহমান, ভাঙ্গুড়া বাজার বণিক সমিতির সম্পাদক মোহাম্মদ নাজমুল হক ও উপজেলার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সভায় করোনা সংক্রমণ রোধে  মানুষ যাতে বিনা প্রয়োজনে ঘরের বাহির না হন এবং মাস্ক বিহিন অবস্থায় কেউ যেন চলাচল না করে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাসহ গুরুস্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

এছাড়া ঈদ পরবর্তী উপজেলার দর্শনীয় স্থানগুলোতে জনসমাগম ও দর্শনার্থীদের ভিড় ঠেকাতে পুলিশের ভুমিকার প্রশংসা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host