1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণের ভূমি পরিদর্শন করলেন রেল সচিব

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪২৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণের জন্য রেলের কয়েকটি ভূমি পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা।

মঙ্গলবার (২০ জুলাই) বিকালে উপজেলার শরৎনগর রেল স্টেশনের নিকটবর্তী কৈডাঙ্গা রেল সেতু সংলগ্ন রেলের দুটি জায়গা তিনি সরেজমিন প্রত্যক্ষ করেন।

এ সময় পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামন, পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাওছার হাবীব, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান ও ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক টুকন তার সঙ্গে উপস্থিত ছিলেন।

রেলসচিব স্পটে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলাপকালে রেলের একটি আশ্রয়নপ্রকল্প নির্মাণের জন্য তিনি সুবিধাজনক জায়গা খুঁজছেন বলে জানা যায়।

ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, সচিব মহোদয় ভাঙ্গুড়া উপজেলায় রেল সম্পত্তির কয়েকটি স্থান পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো ব্রিফিং করেননি বলেও তিনি জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host