1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় রাস্তা নির্মাণ শেষ না হতেই উঠে গেল কার্পেটিং

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৭১২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় রাস্তা পুন:নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং। এখানে সড়ক ও জনপথ বিভাগের শরৎনগর রেল স্টেশন থেকে কৈডাঙ্গা অভিমুখে তিন কিলোমিটার রাস্তা পুন;নির্মাণ চলছে। কাজটি করছেন বিপুল নামে পাবনার একজন ঠিকাদার। এ রাস্তাটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৬ লক্ষ ৬০ হাজার টাকা।

বুধবার কৈডাঙ্গা গ্রামের আবুল কাশেম ও বেতুয়ান গ্রামের জয়নাল আবেদিন অভিযোগ করে বলেন, ঠিকাদারের লোকজন গাছেরপাতা ও ময়লা আর্বজনা পরিষ্কার না করে কাজ চালিয়ে যাচ্ছেন। সেখানে প্রাইম কোড ও নামমাত্র বিটুমিন দিয়ে কার্পেটিং করা হচ্ছে। ফলে কাজ চলমান অবস্থায়ই পাথর-পিচ উঠে যাচ্ছে। এজন্য বুধবার তারা কাজটি বন্ধ করে দিয়েছেন।

ঠিকাদার বিপুল আহম্মেদ নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা অস্বীকার করে বলেন, সওজের সিডিউল অনুযায়ীই কাজ করা হচ্ছে।

পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম শামসুজ্জোহা বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তিনি আরো বলেন, সরেজমিনে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ মিললে ঠিকাদারকে পুনরায় কাজ করে দিতে বাধ্য করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host