1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

রেলের অগ্রিম টিকিটগ্রহীতাদের টাকা ফেরত দেয়া শুরু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২২৮ সময় দর্শন

করোনা সংক্রমণের বিস্তারের কারণে বাতিল হওয়া যাত্রীবাহী ট্রেনের অগ্রিম টিকিট গ্রহীতাদের টাকা ফেরত দেয়া শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে টিকিট কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্ত টিকিটের টাকা ফেরত নিতে পারবেন টিকিটগ্রহীতারা।

শুক্রবার বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব সম্মানিত যাত্রী সাধারণ চলতি মাসের ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত আন্ত নগর ট্রেনের অগ্রিম টিকেট কিনেছেন তাদের ২৫ আগামী ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট ফেরত দিয়ে টিকিটে উল্লিখিত সমপরিমাণ টাকা ফেরত নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

গত ২২ জুন দিবাগত রাত ১২টা থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে যায়। আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে ম্যাংগো ট্রেনসহ সব পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। এর আগে ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করে। এরই মধ্যে ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্সেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়। ৪৯ দিন বন্ধ থাকার পর ২৪ মে ভোর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর পর গত সোমবার ঢাকার পার্শ্ববর্তী সাত জেলা ‘লকডাউন’ দেওয়ার পরে মঙ্গলবার ট্রেনের অগ্রিম টিকিটগ্রহীতাদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host