1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত

ভাঙ্গুড়ায় রেল লাইনের উপর ক্রেন বিকল : উত্তর ও দক্ষিণ অঞ্চলের সালে ট্রেন যোগাযোগ বন্ধ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২২৪ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
ঢাকা-ইশ্বরদী রেল পথে পাবনা জেলার ভাঙ্গুড়া স্টেশনে মালবাহী ট্রেনের ভ্যানে ম্লীপার উঠানের সময় লাইনের উপর ক্রেন বিকল হয়ে পড়ায় উত্তর ও দক্ষিণ অঞ্চলের সাথে রাজধানীর ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রবিবার (২০ জুন) আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গুড়া স্টেশনের উত্তর পাশের প্রথম লাইন থেকে ক্যাষ্টল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এর একটি ক্রেন দক্ষিণ পাশের তিন নম্বর (শেষ) লাইনের অপর প্রান্ত থেকে রেলের মালবাহী ভ্যানে ম্লীপার উত্তোলনের সময় ক্রেনটি বিকল হয়ে পড়ে। ক্রেনের হাতা পড়ে স্টেশনের তিনটি লাইনই ব্লক হয়ে যায়। এ কারণে উত্তর অঞ্চল থেকে ঢাকাগামী আন্ত:নগর লালমণি এক্সপ্রেস ও খুলনা থেকে ঢাকামুখি চিত্রা এক্সপ্রেস চাটমোহর ও মুলাডুলি ষ্টেশনে আটকে আছে। অপরদিকে ঢাকা থেকে রাজশাহীগামী মেইল ট্রেন উল্লাপাড়ায় থেমে আছে। এতে যাত্রীসাধারণ চরম ভোগান্তির শিকার হয়েছেন।


ভাঙ্গুড়া ষ্টেশন মাষ্টার মাজহারুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,দুপুরের পরই ক্রেনটি বিকল হয়। এরপর থকে ঢাকার সাথে দুই অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে একটি ভেক্যু দিয়ে ক্রেনটি সরানোর চেষ্টা করা হয় কিন্তু কোনো কাজ হয়নি। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছেনি।
তবে উদ্ধার কাজ রাত আটটা নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এরপর ট্রেন চলাচল ¯^ভাবিক হবার কথা জানিয়েছেন রেলের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host