1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় এবার এসি ল্যান্ড সেজে ফোনে চাঁদা দাবি !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৮৫ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়ায় এবার এসি ল্যান্ড সেজে ফোনে প্রতারণা চেষ্টার অভিযোগ উঠলো। মঙ্গলবার (১ জুন) রাতে এয়ারটেল মোবাইল নম্বর (০১৬১০৪৬৯৮০৮) থেকে উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি বাজারের মিষ্টির দোকানদার স্বপনকে ফোন দিয়ে নিজেকে ভাঙ্গুড়ার এসিল্যান্ড পরিচয় দিয়ে ৭ হাজার টাকা চাঁদা দাবি করে। বিষয়টি সন্দেহ সৃষ্টি করায় তিনি সরাসরি ইউএনও কে ফোন দিয়ে ঘটনাটি জানান। আবার ভাঙ্গুড়া পৌরসভার কয়েকটি দোকানেও ওই একই নম্বর থেকে ফোন দিয়ে নিজেকে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক পরিচয় দিয়ে চাঁদা চায়।

উপজেলা সহকারী কমিশনার(ভুমি)কাওছার হাবীব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতোপুর্বে প্রতারক চক্র ইউএনও মহোদয়ের ফোন নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা করেছিল কিন্তু এবার তারা উপরোক্ত নম্বর থেকে ফোন করে প্রতারণার চেষ্টা করে। তবে এবারও কেউ তাদের ফাঁদে পা দেননি। এছাড়া যে মোবাইল থেকে ফোন দেওয়া হয়েছে সেটিও তার নয় বলে তিনি জানান।

ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান জানান,কিছুদিন হলো একটি প্রতারক গোষ্ঠী কখনো ইউএনও আবার কখনো এসি ল্যান্ড সেজে  মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তিনি সকলকে এ ব্যাপারে আরো সতর্ক হবার আহবান জানিয়ে বলেন ঘটনাটি পুনারাবৃত্তি হবার সঙ্গে সঙ্গে বিষয়টি তাকে ( ০১৭৬২৬২১০১৬) এবং ওসি ( ০১৩২০১২৮৬৯০) কে জানানোর জন্য অনুরোধ করেছেন।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি রাতে এসি ল্যান্ড মহোদয় তাকে জানিয়েছেন। একটি সংঘবদ্ধ চক্র কাজটি করছে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে বলেও তিনি জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host