1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু আজ সেফটিপিন দিবস গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ভাঙ্গুড়ায় ধান কেটে দরিদ্র কৃষকের বাড়ি পৌঁছে দিলেন আনসার-ভিডিপি সদস্যরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩২০ সময় দর্শন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় দরিদ্র কৃষকের জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন উপজেলার আনসার-ভিডিপি সদস্যরা। রবিবার (৩০ মে) ভাঙ্গুড়া পৌরসভার উত্তর মেন্দা গ্রামের কৃষক মোঃ ওসমান গনির দেড় বিঘা জমির ধান পেকেছিল। কিন্তু একজন কৃষি শ্রমিকের দৈনিক ৮শ টাকা মুজুরি দিয়ে ওই ধান কাটা তার পক্ষে সম্ভব হয়নি।

তখন উপজেলা আনসার কমান্ডার সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে ভাঙ্গুড়া ইউনিয়ন আনসার কমান্ডার আলতার হেসেন ও সহকারী কমান্ডার জাহাঙ্গীর হোসেন, খানমরিচ ইউনিয়ন কমান্ডার দিলদার হোসেন এবং অষ্টমনিষা ইউনিয়ন সহকারী কমান্ডার হাফিজুর রহমান ওই কৃষকের পাশে দাড়ান।

কৃষক ওসমান গনি বলেন, এক সপ্তাহ আগে আমার জমির ধান কাটার উপযোগী হয়। কিন্তু শ্রমিক সঙ্কটের কারণে ধান কাটতে পারছিলাম না। রবিবার আনসার সদস্যরা আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

আনসার কমান্ডার সাখাওয়াত হোসেন বলেন, আমরা জানতে পারি অর্থ ও শ্রমিক সঙ্কটের কারণে কৃষক ওসমান গনি তার জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েছেন। তাই অসহায় কৃষকের ধান কেটে দিতে পেরে নিজেদের ধন্য মনে করছি।

উপজেলা কৃষি অফিসার এনামুল হক শ্রমিক সংকটের কথা ¯^ীকার করে বলেন, এ বছর ভাঙ্গুড়া উপজেলায় ৬ হাজার ৩৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়। এখন পিক আওয়ার চলছে। কয়েক দিনের মধ্যে কৃষি শ্রমিকের সংকট কেটে যাবে বলে তিনি মন্তব্য করেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host