1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু আজ সেফটিপিন দিবস গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ভাঙ্গুড়ায় গৃহবধুর গায়ে ঘা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ৫

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪৯৯ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:

রাতে খোলা জানালা দিয়ে ঘুমন্ত গৃহবধুর গায়ে ঘা দেওয়াকে কেন্দ্র করে এক সংঘর্ষে পাঁচ ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে সাইদুল ইসলাম,আজিজুল হক ও মন্টু মন্ডল কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শুক্রবার(২৮ মে) ভোরে তিন ব্যক্তিকে আটক করেছে। এরা হলেন, সুলতান হোসেন,সাগর ও আব্দুল মান্নান। পাবনার ভাঙ্গুড়া উপজেলার ডেঙ্গাপাড়া গ্রামে বৃহস্পতিবার (২৭ মে) গভীর রাতে ঘটনাটি সংঘটিত হয়। এ ব্যাপারে গৃহবধু লতা বাদি হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, লতা খাতুন জানালা খোলা রেখে ঘরের মধ্যে ঘুমোচ্ছিলেন। গভীর রাতে একই গ্রামের শোটকা মোল্লার বখাটে ছেলে খোকন (৩৮) তার গায়ে ঘা দেন। তখন লতা চেঁচিয়ে উঠলে তার ¯^ামী আলমগীর বাইরে এসে নিকটেই তাকে দেখতে পান। ঘটনার জন্য খোকনকে দায়ী করা মাত্র সে আলমগীরকে মারপিট শুরু করে। পরে লাঠিসোটা নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা  স্বীকার করে বলেন, গ্রামে শান্তি বজায় রাখার স্বার্থে উভয় পক্ষের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। তবে ওদের মধ্যে অভিযুক্ত খোকন না থাকায় বিকালে তাদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে গৃহবধূ লতা ও তার  স্বামী আলমগীর জানান, পুলিশ বখাটে খোকনকে গ্রেফতার না করায় সে এখন তাদের প্রাণনাশের হমকি দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host