1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

ভাঙ্গুড়া পৌরসভায় করোনা প্রতিরোধে মেয়রের পদক্ষেপ প্রসংশিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩৭১ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় মাস্ক ব্যবহার, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায়সহ কঠোর বিধি নিষেধ আরোপ করেছেন মেয়র গোলাম হাসনাইন রাসেল। মঙ্গলবার তিনি নিজের মটর সাইকেলে হ্যান্ড মাইক লাগিয়ে পৌরশহরের বিভিন্ন পয়েন্টে প্রচারণায় নামেন। এসময় মাস্ক ব্যবহারসহ স্বাস্থবিধি মেনে চলতে পৌরবাসির প্রতি তিনি আহবান জানান।
এছাড়া মঙ্গলবার থেকে মাস্ক ব্যবহার ছাড়া পৌরসভার মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শহরের সব কয়টি প্রবেশ পথে বসানো হয়েছে স্বেচ্ছাসেবক বক্স। সেখানে মাস্কবিহীন পথচারীদের মাস্ক পড়িয়ে দেওয়া হচ্ছে। পৌরসভার সকল দোকানি ও ক্রেতাদের মুখে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ববজায় রেখে কেনাকাটা করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, মাস্ক ছাড়া কেউ ক্রয়-বিক্রয় করলে অভিযুক্ত দোকানির ব্যবসা প্রতিষ্ঠান একদিন লকডাউন রাখা হবে। এরপরও নির্দেশ অমান্য করলে তার ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।

করোনা সংক্রমন প্রতিরোধে মেয়রের এই পদক্ষেপ পৌরবাসীর মধ্যে ব্যাপক প্রসংশিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host