1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

যশোরে কোয়ারেন্টিনে ভারতফেরত আরেক রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩৫০ সময় দর্শন

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। যশোরের বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন শরীয়তপুরের পালং উপজেলার রুদ্রকর গ্রামের বাসিন্দা বিমল চন্দ্র দে (৬০) চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে মারা যান।

হাসপাতাল ও হোটেল সূত্র জানায়, ক্যান্সার আক্রান্ত বিমল চন্দ্র দে ভারতে চিকিৎসা গ্রহণ করে গত ৮ মে বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। এরপর তিনি যশোর শহরের বলাকা হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। রবিবার বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার (১২ মে) রাতে যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত রোগী আম্বিয়ার মৃত্যু হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host