1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

নামাজ আদায়ে পুরস্কার পেল ৪০ কিশোর

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৪৫ সময় দর্শন

ভোলার চরফ্যাশনে একটানা ৪০ দিন মসজিদে নিয়মিত জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ৪০ কিশোর পেল বাইসাইকেল। রবিবার বিকেলে চরফ্যাশন পৌরসভা শরিফ পাড়া ৫ নং ওয়ার্ডে করিমজান মহিলা কামিল মাদ্রাসা মাঠে ৪০ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

এলাকার উঠতিবয়সী শিশু কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে ব্যতিক্রমী উদ্যোগ নেন চরফ্যাশন বাজারের ব্যবসায়ী ওবায়দুল হক রতন। রমজানের আগে তার এই ঘোষণায় এলাকার অনেক কিশোর পাচঁ ওয়াক্ত নামাজ শুরু করে।

এদেরকে নিয়মিত মনিটরিং করা হয়। যাচাই বাছাই শেষে এদের মধ্যে নিয়মিত জামাতে নামাজ পড়া ৪০ জন কিশোরের হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়। তার এই ঘটনা সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত।

উঠতি বয়সী কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করাই ছিল ওবায়দুল হক রতনের লক্ষ্য ও উদ্যেশ্য।

তার এমন মহতি উদ্যোগ সামাজিক ও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উঠতি বয়সী যুবকদের মসজিদে পাচঁ ওয়াক্ত নামাজে উদ্বুদ্ধ করার জন্য তার ব্যতিক্রমধর্মী উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।

ওবায়দুল হক রতন বলেন, পৃথিবীতে কেউই বেচেঁ থাকে না। ক্ষণিকের সময়ে উঠতি বয়সী কিশোরের কোন কিছুর বিনিময়ে পাঁচ ওয়াক্ত নামাজে উদ্ভুত্ত করাই ছিল আমার উদ্যোগ।

আজ ৪০ জন শিশু কিশোরকে বাইসাইকেল প্রদান করেছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host